blog/docker-install-experience
$ cd ~/blog

ভাঙাচোরা পিসিতে Docker এর অভিজ্ঞতা

July 2, 20261 min read18 views
#Docker#DevOps#WSL2
অনেক দিন ধরে শুনছি - Docker খুব ভারী, ইনস্টল করলেই পুরো PC হ্যাং হয়ে যায় । তাই ইচ্ছা থাকলেও কখনো ইনস্টল করা হয়নি আমার লো কনফিগ পিসি । কয়েকদিন আগে মিড টার্মের পরীক্ষা চলছিল, পরীক্ষা মনের মতো হয়নি। মনটা একদমই ভেঙে গিয়েছিল । অনেক চেষ্টা করেও, পরীক্ষার চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না। হঠাৎ একদিন মনে হলো - এই ভাঙাচোরা পুরনো পিসিতেই Docker ইনস্টল করব, এখনি করব । সাথে সাথে download দিয়ে WSL 2 setup, configuration, troubleshooting… অনেক ঝামেলার পর অবশেষে সফলভাবে ইনস্টল করতে পেরেছি । এরপর থেকে পরীক্ষার কথা আর মনেই পড়েনি 😂 মাথার ভিতরে শুধু Docker, WSL, Container, Image, Kernel ঘুরছিল। সবচেয়ে অবাক লেগেছে WSL 2 দেখে। Microsoft Windows-এর ভিতরে একটা হালকা Linux Kernel চালিয়ে দিয়েছে — এত সুন্দর একটা ইকোসিস্টেম! এখন আমি বুঝতে পেরেছি, Docker কেন এত শক্তিশালী। আমার পিসিতে Node, MongoDB, Redis কিছুই ইনস্টল করা নেই, অথচ docker-compose up করলেই পুরো প্রজেক্ট চালাতে পারব । টিমের অন্য ডেভেলপাররা শুধু Docker থাকলেই প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারবে। কোনো এনভায়রনমেন্ট সেটাপের ঝামেলা নেই।