blog/devops-learning-aws-github-actions
$ cd ~/blog

DevOps শেখার শুরু: AWS থেকে GitHub Actions

July 2, 20261 min read22 views
#DevOps#CI/CD#Azure#AWS#GitHub Actions
LinkedIn, YouTube আর বিভিন্ন জব পোস্টে - DevOps রিকোয়ারমেন্ট দেখে বিষয়টা সম্পর্কে জানার ইচ্ছা হল । জব রিকোয়ারমেন্টে প্রায়ই AWS, Azure বা Google Cloud-এর সাথে DevOps টুলস দেখতে পাই । তাই ভাবলাম, DevOps শেখা শুরু করি। প্রথমে AWS দিয়েই শুরু করার প্ল্যান ছিল। অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে দেখলাম: কার্ড ডিটেইলস চাচ্ছে তারপর, SMS ভেরিফিকেশন চাচ্ছে কিন্তু sim এ কোড আসছে না, পরে ইমেইলে জানালো — payment method authorization-এ সমস্যা হয়েছে (সর্বনিম্ন $1 authorization charge হয়, যা পরে refund করে) একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে international card না থাকায় AWS account activate করা সম্ভব হয়নি। (বাংলাদেশ থেকে এই সমস্যা অনেকেরই হয় কিন্তু তারপরও অনেকেই শিখছে দেখছি, কিভাবে শেখে আমার এখনো অজানা)। তাই প্ল্যান বদলালাম। এখন GitHub Actions দিয়ে শেখা শুরু করেছি - এইটা CI/CD-এর জন্য অসাধারণ একটা টুল। আমার কোড GitHub-এ থাকবে, আর সেখান থেকেই অটোমেটিক build, test, Docker image তৈরি এবং deploy-এর workflow চালাতে পারব। এর পরে আমার Microsoft Azure শেখার ইচ্ছা আছে, বিশেষ করে Azure Container Apps, App Service এবং Azure Pipelines।